৩ কোম্পানির বোর্ড সভার দিন ঠিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভার দিন ঠিক হয়েছে।
এই তিনটির মধ্যে ৩০ মার্চ বিকাল ৩টায় আফতাব অটোমোবাইলসের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
পরদিন বিকাল ৩টায় ইস্টার্ন ব্যাংকের এবং সাড়ে ৩টায় প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের পর্ষদ বসবে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
আফতাব অটোমোবাইলসের বৈঠকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
অপর দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সভা থেকে কোম্পানি দুটির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
