২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পর্যালোচনার আবেদনও খারিজ করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 06:26 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই খবর দিয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের ১৭ নভেম্বর রি-ইন্স্যুরেন্স না করা এবং লেনদেনে স্বচ্ছতা না থাকায় স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের লাইসেন্স বাতিল করে আইডিআরএ। লাইসেন্স ফিরে পেতে রিভিউ পিটিশন করে কোম্পানিটি।

এর আগে অনিয়মের কারণে প্রথম দফায় ২০১৫ সালের জুনে তিন মাসের জন্য এবং পরে আরও দুই মাসের জন্য কোম্পানিটির লাইসেন্স স্থগিত করে আইডিআরএ।

আইন অনুযায়ী, নিবন্ধন সনদ বাতিল হওয়ার ছয় মাস পর সংশ্লিষ্ট কোম্পানির অবসায়নের (কার্যক্রম গুটিয়ে নেওয়া) জন্য আদালতে যাবে আইডিআরএ। তখন চূড়ান্তভাবে সনদ বাতিল হবে।

কোনো কোম্পানির নিবন্ধন সনদ বাতিল বাতিল কার্যকর হলে বীমাকারী নতুন কোনো চুক্তি করতে পারবে না।

২০১৩ সালের ২৮ নভেম্বর মধ্যরাতে গাজীপুরের কোনাবাড়ীর জারুন এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের বহুতলবিশিষ্ট পোশাক কারখানায় আগুন লাগে।

এই ঘটনায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) যোগসাজশে করে স্ট্যান্ডার্ড গ্রুপকে বিপুল অঙ্কের টাকা তুলে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

চলতি বছরের ১৮ জুন প্রথম দফায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করে আইডিআরএ। পরে কোম্পানিটি হাই কোর্টে গেলে আদালত আইডিআরএর সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেয়।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আইডিআরএ সুপ্রিম কোর্টে আপিল করলে স্থগিতাদেশ বাতিল হয়।

সম্প্রতি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ঝুঁকি পুনঃবীমায় অনিয়মের আইডিআরএর কাছে ক্ষমা চাইলেও তা আমলে না নিয়ে লাইসেন্স স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।

২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।