২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫% লভ্যাংশ দেবে ট্রাস্ট ব্যাংক

শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 11:25 AM

Updated : 20 Aug 2022, 12:16 PM

এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে ব্যাংকটি।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, আগের দিন ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  (এজিএম) ১৯ মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ১৩ এপ্রিল।