ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে লিবরা ইনফিউশন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে লিবরা ইনফিউশন লিমিটেডের শেয়ারের।
বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, মঙ্গলবার লিবরা ইনফিউশনের সমাপনী মূল্য ছিল ৪৩২ দশমিক ৯০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৪৭০ দশমিক ৭০ টাকা।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনী সী ফুড লিমিটেড। এর দর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স (৫ দশমিক ৪৪ শতাংশ), স্টাইলক্রাফট (৪ দশমিক ৯৮ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (৪ দশমিক ৮৫ শতাংশ), আমান ফীড (৪ দশমিক ৬০ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস (৪ দশমিক ৫৪ শতাংশ), এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ২৪ শতাংশ), মুন্নু জুট স্টাফলার (৩ দশমিক ৯৯ শতাংশ) এবং বাংলাদেশ ল্যাম্পস (৩ দশমিক ৫৬ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
