২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথইস্ট ব্যাংকের লেনদেন বৃহস্পতিবার বন্ধ

রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার সাউথইস্ট ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 05:16 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে, মঙ্গলবার ব্যাংকটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু হয়েছে, যা শেষ হবে বুধবার।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে সাউথইস্ট ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই নগদ।

ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬৭ পয়সা।

ব্যাংকটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।