শেয়ার বিক্রি করবে কেয়া ইয়ার্ন
কেয়া কসমেটিকসের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটি আগামী ২৮ এপ্রিলের মধ্যে শেয়ারগুলো বিক্রি করতে পারবে।
৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কেয়া কসমেটিকস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড মুনাফা (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।
