বেড়েছে লেনদেন, উল্টোচিত্র সূচকে
আগের দিনের মতো সপ্তাহের চতুর্থ দিনেও দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই জায়গাতেই।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮১ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন ৪১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৮ দশমিক ০৩ শতাংশ বেশি।
দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেনে থাকা ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৭৮ পয়েন্টে নেমেছে।
লেনদেনে থাকা ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির দাম।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৪১০ পয়েন্ট আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৭৩ পয়েন্টে নেমেছিল।
সূচকের সঙ্গে ওইদিন দুই বাজারেই কমেছিল লেনদেন।
