২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মতিন স্পিনিংয়ের নতুন সুতার কারখানা চালু

নতুন একটি সুতার কারখানায় উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 06:04 PM

Updated : 20 Aug 2022, 12:14 PM

ওই কারখানায় দৈনিক ১০ টন সুতা উৎপাদনের ক্ষমতা রয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

নতুন ইউনিটে উৎপাদনের ফলে প্রথম বছরে কোম্পানির নিট আয় হবে ৮ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকা বাড়বে আশা করছে কর্তৃপক্ষ।

বছরে ৩৫০ দিন উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখলে উৎপাদন ক্ষমতার ৯০ শতাংশ ব্যবহার সক্ষম হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৪ সালে মতিন স্পিনিং মিলস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।