ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে টুংহাই
সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টুংহাইয়ের দর সবচেয়ে বেশি বেড়েছে।
সোমবার লেনদেন শেষে বস্ত্র খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৩ শতাংশ বাড়ে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার দিনের লেনদেন শেষে টুংহাইয়ের শেয়ারের দর ছিল ১১ টাকা ২০ পয়সা, যা সোমবার দিন শেষে ১২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
এদিন দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্ট; বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে বিএসআরএম লিমিটেড (৬ দশমিক ৯৫ শতাংশ), প্যারামাউন্ট টেক্সটাইল (৫ দশমিক ১৩ শতাংশ), গ্লোবাল হ্যাবি কেমিকেল (৫ দশমিক ০২ শতাংশ), ইস্টার্ন ইন্সুরেন্স (৪ দশমিক ৯৮ শতাংশ), জেনারেশন নেক্সট (৫ দশমিক ৪৫ শতাংশ), ইউনিক হোটেল (৪ দশমিক ৪৯ শতাংশ), লংকাবাংলা (৪ দশমিক ৩৯ শতাংশ) এবং লিগ্যাসি ফুটওয়্যার (৪ দশমিক ৩৬ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
