সিঙ্গার বাংলাদেশ স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশের শেয়ার সোমবার থেকে দুদিন স্পট মার্কেটে লেনদেন হবে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
দুদিন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে কোম্পানিটির শেয়ারের লেনদেনের পর বুধবার রেকর্ড ডেট থাকায় তা বন্ধ থাকবে।
এই কোম্পানি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
