দর পতনের শীর্ষে ওয়ান ব্যাংক
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়ান ব্যাংক লিমিটেডের দর সবচেয়ে বেশি কমেছে।
রোববার দিনের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার দিন শেষে ওয়ান ব্যাংকের শেয়ারের দর ছিল ১৫ টাকা ৮০ পয়সা, যা রোববার ১২ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
রেকর্ড ডেটের পর মূল্য সমন্বয়ের কারণে শেয়ার দর কমেছে বলে ব্যাংকটি ডিএসইকে জানিয়েছে।
এদিন দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ; কমেছে ৭ দশমিক ৩৭ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে সাভার সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি (৬ দশমিক ৮৪ শতাংশ), তাকাফুল ইন্সুরেন্স (৬ দশমিক ৭৯ শতাংশ), মন্নু জুট স্টাফলার (৫ দশমিক ৩৪ শতাংশ), প্রগতি ইন্সুরেন্স (৪ দশমিক ৫৮ শতাংশ), বিএটিবিসি (৪ দশমিক ২৫ শতাংশ), ফারইস্ট লাইফ (৪ দশমিক ১৬ শতাংশ), সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ১১ শতাংশ) এবং সমতা লেদার (৪ দশমিক ০৮ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
