২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমান ফিডের দর বেড়েছে অস্বাভাবিক

আমান ফিড লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো যৌক্তিক কারণ খুঁজে পায়নি কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 03:28 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

৯ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত আমান ফিডের শেয়ার ২৭ শতাংশ বেড়ে ৫৬ টাকা ১১ পয়সা থেকে ৭১ টাকা ১০ পয়সায় উঠে।

শেয়ারটির এই অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়।

জবাবে আমান ফিড বলেছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।