সামিট পূর্বাঞ্চল পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি (এসপিপিসিএল) শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত হয়।
সামিট পূর্বাঞ্চল পাওয়ারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ এপ্রিল রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
এজন্য রেকর্ড ডেট ৫ এপ্রিল।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫.২৩ টাকা।
শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৩২.২২ টাকা ।
গতবছরও কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
২০১৩ সালে সামিট পূর্বাঞ্চল পাওয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
