২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর পতনের শীর্ষে ইউসিবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সবচেয়ে বেশি দর কমেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

দিন শেষে দেখা যায়, মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) তুলনায় কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৪ দশমিক ১৫ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, মঙ্গলবার ইউসিবির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২০.৫০ টাকা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৭.৬০ টাকা।

রেকর্ড ডেটের পর মূল্য সমন্বয়ের কারণে ব্যাংকটির শেয়ার দর কমেছে।

২০১৫ সালের সমাপ্ত বছরের জন্য ব্যাংকটি ২০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

মঙ্গলবার ছিল এর রেকর্ড ডেট। নিয়ম অনুযায়ী, রেকর্ড ডেটের দিন কোম্পানির লেনদেন বন্ধ থাকে।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সামিট পূর্বাচল। কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ৩৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে কে এন্ড কিউ (৮ দশমিক ২১ শতাংশ), সামিট পাওয়ার (৭ দশমিক ৯১ শতাংশ), প্রগ্রেসিভ লাইফ (৫ দশমিক ৭৯ শতাংশ), লঙ্কাবাংলা ফাইন্যান্স (৫ দশমিক ১৬ শতাংশ), ডাচ্ বাংলা ব্যাংক (৪ দশমিক ২৩ শতাংশ), এলআর গ্লোবাল মি. ফা-১ (৩ দশমিক ৮৫ শতাংশ), বিএসআরএম লি. (৩ দশমিক ৭৫ শতাংশ) এবং মডার্ন ডাইং (৩ দশমিক ৩৭ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।