ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে মিরাকল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে ।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৮ দশমিক ৩০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ টাকা।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫ দশমিক ৬৯ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ইবিএল (৫ দশমিক ৩০ শতাংশ), এমআই সিমেন্ট (৪ দশমিক ৬১ শতাংশ), ফু-ওয়াং সিরামিকস (৪ দশমিক ০৭ শতাংশ), কেয়া কসমেটিকস (৩ দশমিক ৯১ শতাংশ), সিএমসি কামাল (৩ দশমিক ৮৩ শতাংশ), ৭ম আইসিবি (৩ দশমিক ৮২ শতাংশ), আমান ফীডস (৩ দশমিক ৮০ শতাংশ) এবং তসরীফা ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৫১ শতাংশ)।
এই তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
