পুঁজিবাজারে পড়েছে সূচক-লেনদেন
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন কমেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৬ পয়েন্ট হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৭৮ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১২ দশমিক ৯৪ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।
