২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদ বেড়েছে জাহিন স্পিনিংয়ের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের সম্পদ পুনর্মূল্যায়নে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ২২ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 04:30 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির সম্পদ ছিল ৮ কোটি ৬৯ লাখ ২৯ হাজার ৩১৭ টাকার।

সম্পদ পুনর্মূল্যায়নের পর এটি দাঁড়িয়েছে ২২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫শ টাকায়।

এর আগে পর্ষদ সভায় কোম্পানির সব জমিসহ সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়।

কোম্পানির জমি ও সংশ্লিষ্ট সম্পদের বর্তমান বাজার মূল্য নির্ধারণের জন্য এটি করা হয়েছে।

২০১৪ সালের শেষভাগে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে জাহিন স্পিনিং।