পর্ষদ সভা ডেকেছে ট্রাস্ট ব্যাংক
পরিচালনা পর্ষদের সভা ডেকেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
২৩ মার্চ বিকেলে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
বৈঠকে ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা হবে।
এছাড়া ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণাও আসতে পারে সভায়।
গতবছর শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ট্রাস্ট ব্যাংক, যার ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
