২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে অরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে অরিয়ন ইনফিউশনের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 05:57 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

মঙ্গলবার লেনদেন শেষে এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার অরিয়ন ইনফিউশনের সমাপনী মূল্য ছিল ৫৮ টাকা ৬০ পয়সা, যা মঙ্গলবার দিন শেষে বেড়ে ৬৪ টাকা ১০ পয়সা হয়েছে।

এদিন দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ; বেড়েছে ৬ দশমিক ৮৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে- ফারইস্ট ফাইন্যান্স (৬ দশমিক ৭৩ শতাংশ), প্রগতি লাইফ (৬ দশমিক ৩০ শতাংশ), পাওয়ার গ্রিড (৬ দশমিক ০৫ শতাংশ), এএফসি এগ্রো (৪ দশমিক ৮৬ শতাংশ), প্রিমিয়ার সিমেন্ট (৪ দশমিক ৬৯ শতাংশ), বেঙ্গল উইন্ডসোর (৪ দশমিক ৬৭ শতাংশ), ফার্স্ট সিকি (৩ দশমিক ৫৯ শতাংশ) এবং বিডি থাই (৪ দশমিক ২০ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।