ইউসিবিএলের উদ্যোক্তা দেড় লাখ শেয়ার কিনবেন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) এক উদ্যোক্তা কোম্পানির এক লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
উদ্যোক্তা এম এ সবুর ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে এসব শেয়ার কিনতে পারবেন।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ইউসিবিএলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্য ২০ শতাংশ নগদ, ৫ শতাংশ বোনাস।
ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৬ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৯ পয়সা।
এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৬ সালে।
