দুই কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) ও এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।
অন্যদিকে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি কমিটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বলে ট্রাস্টি বোর্ডের এক সদস্য জানিয়েছেন।
