২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে ফার্স্ট এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 05:08 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের কমেছে ৭ দশমিক ৮১ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার এই ফান্ডের সমাপনী মূল্য ছিল ৬ টাকা ৪০ পয়সা, যা বুধবার লেনদেন শেষে ৫ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইডিএলসি, কমেছে ৫ দশমিক ৪৩ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে রূপালী লাইফ ইন্সুরেন্স (৪ দশমিক ৫১ শতাংশ), সিনোবাংলা ইন্ডাস্ট্রি (৩ দশমিক ২৪ শতাংশ), যমুনা অয়েল (৩ দশমিক ১৫ শতাংশ), লিব্রা ইনফিউশন (৩ দশমিক ১১ শতাংশ), আইটিসি (২ দশমিক ৮৮ শতাংশ), ফনিক্স ফাইন্যান্স (২ দশমিক ৭৯ শতাংশ), সামিট এলায়েন্স (২ দশমিক ৫৫ শতাংশ) এবং জনতা ইন্সুরেন্স (২ দশমিক ৪৮ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।