২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 05:04 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬৮ পয়েন্টে নেমেছে।

আগের দিনের চেয়ে লেনদেন ৮ দশমিক ৪৫ শতাংশ কমে ৩৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ডিএসইতে লেনদেনে থাকা ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৭৯৪ পয়েন্ট হয়েছে।

লেনদেন আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮২ শতাংশ কমে ২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।