গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ডসভা ২২ মার্চ
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২২ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বৈঠকে পর্যালোচনার পর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে গ্লোবাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।
আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৫ পয়সা। বছর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭ পয়সা।
কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
