২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরপতনের শীর্ষে ইউনাইডেট ফাইন্যান্স

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ইউনাইডেট ফাইন্যান্সের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 05:15 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৩৮ শতাংশ কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, বৃহস্পতিবার ইউনাইডেট ফাইন্যান্সের সমাপনী মূল্য ছিল ২০ টাকা ২০ পয়সা, যা রোববার ১৭ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বিএসআরএম; কমেছে ৬ দশমিক ৩৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে- ইস্টার্ন লুব্রিকেন্টস (৫ দশমিক ৯৪ শতাংশ), জেমিনি সি ফুড (৪ দশমিক ৭১ শতাংশ), আরামিট (৪ দশমিক ৫৭ শতাংশ), আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড ১ স্কিম ১ (৪ দশমিক ৭৮ শতাংশ), সিএমসি কামাল (৪ দশমিক ০৫ শতাংশ), বিআইএফসি (৩ দশমিক ৭৪ শতাংশ), আইপিডিসি (৩ দশমিক ৪৬ শতাংশ) এবং ৬ষ্ঠ আইসিবি (৩ দশমিক ৪৪ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।