ডিএসইতে দরপতন, ঊর্ধমুখী সিএসই
সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে।
তবে আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে ।
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮০ পয়েন্টে কমেছে।
আগের দিনের চেয়ে লেনদেন ৪ দশমিক ০৬ শতাংশ কমে ৩৬৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১ শতাংশ বেড়ে সিএসইতে লেনদেন হয় ২৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার।
সিএসইতে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
