২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেয়া কসমেটিকসের বোর্ড সভা বুধবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা বুধবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 02:58 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

ওইদিন বিকাল ৩টায় অনুষ্ঠেয় সভায় ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সমাপ্ত হিসাব বছরে কেয়া কসমেটিকস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই বোনাস।

কোম্পানিটির শেয়ারপ্রতি কনসোলিডেটেড মুনাফা (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। শেয়ার প্রতি কনসলিডেটেড প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।