৫ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির শেয়ার সোমবার থেকে দুদিন স্পট মার্কেটে লেনদেন হবে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, লিন্ডে বিডি, ওয়ান ব্যাংক এবং গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশ লি.।
এই পাঁচ কোম্পানির শেয়ারের লেনদেন সোমবার ও মঙ্গলবার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। পর দিন কোম্পানিগুলোর রেকর্ড ডেট থাকায় ওই দিন এগুলির লেনদেন বন্ধ থাকবে।
