পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে
সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৫ পয়েন্টে উঠেছে।
আগের দিনের চেয়ে লেনদেন ২২ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৩৮৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির।
আগের দিনের চেয়ে লেনদেন ৩১ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ২৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৮৮টি ও অপরিবর্তিত রয়েছে ২৮টির।
