২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামিটের দুই কোম্পানির বোর্ড সভা ১৫ মার্চ 

সামিট গ্রুপভুক্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদুৎ খাতের দুটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 02:20 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওই দিন বিকাল ৩টায় পূর্বাচল পাওয়ার এবং সাড়ে ৩টায় সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ বৈঠকে বসবে।

বৈঠকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দুই কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।