ব্যাংক এশিয়ার ৬ লাখ শেয়ার কিনবেন উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার ৬ লাখ ১৩ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে ।
রুমি এ হোসাইন নামের ওই উদ্যোক্তা ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ঘোষিত শেয়ারগুলো কিনতে পারবেন।
২০১৫ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংক এশিয়া শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ২৮ পয়সা।
ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৪ সালে।
