২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমসি কামালের দর বেড়েছে অস্বাভাবিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি সিএমসি কামালের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 12:59 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

যৌক্তিক কোনো কারণ ছাড়াই একমাসে ৪৩ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম ।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

৯ ফেব্রুয়ারি সিএমসি কামালের শেয়ারের দাম ছিল ১৫ টাকা ৭০ পয়সা, যা বেড়ে ৯ মার্চ ২২ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বিবেচনা করে কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিস পাঠায় ডিএসই ।

এর জবাবে সিএমসি কামাল বলেছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এই শেয়ারের দর বাড়ছে।

১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এই কোম্পানি।