২০% লভ্যাংশ দেবে ব্যাংক এশিয়া
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
আগের দিন ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ নিয়ে সিদ্ধান্ত হয় বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
জানিয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, এই ২০ শতাংশ লভ্যাংশের মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস হিসেবে দেওয়া হবে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ২৮ পয়সা।
আগামী ১১ এপ্রিল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে, যার জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৩১ মার্চ।
