২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে জিপিএইচ ইস্পাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জিপিএইচ ইস্পাতের শেয়ারের দর সবচেয়ে বেশি কমেছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 04:44 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

বুধবার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দর কমেছে ৩৬ দশমিক ২৭ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, মঙ্গলবার জিপিএইচ ইস্পাতের সমাপনী মূল্য ছিল ৪৬.৬০ টাকা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ২৯.৭০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। এর শেয়ারের দর কমেছে ১৫ দশমিক ০৬ শতাংশ।

দর কমার তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আইপিডিসি (১৩ দশমিক ৮৭ শতাংশ), বিডি ল্যাম্পস (৭ দশমিক ৩৯ শতাংশ), ইবিএল (৫ দশমিক ৯৯ শতাংশ), ডিবিএইচ (৫ দশমিক ৩৭ শতাংশ), জেমিনি সি ফুড (৪ দশমিক ৫৫ শতাংশ), প্রিমিয়ার লিজিং (৪ দশমিক ১২ শতাংশ), এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স (৩ দশমিক ৮৯ শতাংশ) এবং ইনটেক অনলাইন (৩ দশমিক ৭৯ শতাংশ)।

তালিকায় সব ক্যাটাগরির প্রতিষ্ঠানকে বিবেচনায় নেওয়া হয়েছে।