২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বাড়ার শীর্ষে সিনো বাংলা

সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে সিনো বাংলার শেয়ারের ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 04:08 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

বুধবার লেনদেন শেষে এই শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, মঙ্গলবার সিনো বাংলার সমাপনী মূল্য ছিল ৩৪.১০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৩৭.৫০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট। এর শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে রিজেন্ট টেক্সটাইল (৬ দশমিক ৫৯ শতাংশ), আমান ফিড (৫ দশমিক ৯৯ শতাংশ), বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৯৪ শতাংশ), ফুওয়াং সিরামিকস (৪ দশমিক ৮৮ শতাংশ), ঢাকা ডাইং (৪ দশমিক ৭৬ শতাংশ), এটলাস বাংলা (৪ দশমিক ৫৮ শতাংশ), সিএমসি কামাল (৪ দশমিক ১৫ শতাংশ) এবং প্রিমিয়ার সিমেন্ট (৩ দশমিক ৪০ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।