দিন শেষে ঊর্ধ্বমুখী সূচক
সপ্তাহের চতুর্থ দিনে সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে । তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় চার পয়েন্ট বেড়ে চার হাজার ৪৫৮ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে ৩১৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই দশমিক ৪৭ শতাংশ বেশি।
অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৭৭২৪ পয়েন্ট হয়েছে।
এ বাজারে লেনদেন হয়েছে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে নয় দশমিক ৭৯ শতাংশ কম ।
লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির দাম।
