২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামিক ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এবারও শেয়ারহোল্ডারদের কোনো লাভ দেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 01:01 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, আগের দিন ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

ব্যাংকের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যাংকটির শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ২১ পয়সা। আর শেয়ারের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ঋণত্মক ১৪ টাকা ৭০ পয়সা।

কোনো ব্যাংকের মোট মূলধনের চেয়ে ঋণের পরিমাণ বেড়ে গেলে শেয়ারের প্রকৃত সম্পদ মূল্য ঋণত্মকে যায়।

মালিকানা বদলের মধ্য দিয়ে ২০০৯ সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম বদলে আইসিবি ইসলামিক ব্যাংক হয়। তবে দুর্নীতি-অনিয়মে জর্জরিত এই ব্যাংকটির অবস্থা খুব একটা বদলায়নি।

আগামী ১৪ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট রাখা হয়েছে  ১৭ এপ্রিল।