দুই কোম্পানির বোর্ড সভা ১৪ মার্চ
বার্জার পেইন্টস বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার এই তথ্য জানানো হয়েছে।
ওই দিন বিকাল ৩টায় অনুষ্ঠেয় সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
বার্জার পেইন্টস বাংলাদেশ ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সভায় সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা দিতে পারে কোম্পানির পরিচালনা পর্ষদ।
এই ব্যাংকটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
