২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর পতনের শীর্ষে বিএসআরএম

সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিএসআরএম লিমিটেডের শেয়ারের দর সবচেয়ে কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 05:15 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

রোববার ডিএসইতে লেনদেন শেষে এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৯৪ শতাংশ কমে ১৬৭ দশমিক ৪০ টাকায় নেমেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিএসআরএম লিমিটেডের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২০৪ টাকা।

এদিন শেয়ারের দর কমা শীর্ষ ১০ কোম্পানির তালিকার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস; কমেছে ৮ দশমিক ১৩ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে প্রগ্রেসিভ লাইফ (৭ দশমিক ৭২ শতাংশ), ওয়াটা কেমিক্যাল (৭ দশমিক ৭০ শতাংশ), এশিয়া প্যাসিফিক (৬ দশমিক ৫৪ শতাংশ), সিনোবাংলা ইন্ডাস্ট্রি (৬ দশমিক ৩৪ শতাংশ), বিডি অটোকারস (৬ দশমিক ১২ শতাংশ), বিএসআরএম স্টিল (৬ দশমিক ০৩ শতাংশ), কাশেম ড্রাইসেল (৫ দশমিক ৯৭ শতাংশ) এবং অরিয়ন ফার্মা (৫ দশমিক ৫৭ শতাংশ)।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।