পুঁজিবাজারে সূচক কমেছে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।
এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩৫ পয়েন্টে নামে।
ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ১০ দশমিক ৯১ শতাংশ কমে ৩০০ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৯০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
এদিন লেনদেন আগের দিনের চেয়ে ৪৭ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৩৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৪১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
