ফারইস্টকে ঋণমানের রেটিংয়ে ‘এ’ দিয়েছে ইসিআরএল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে দীর্ঘ মেয়াদে ‘এ’ ঋণমান অর্জন করেছে।
ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) কোম্পানিটির জন্য এই রেটিং ধরেছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, স্বল্প মেয়াদে ইসিআরএল কোম্পানিটির মান নির্ধারণ করেছে ইসিআরএল-২।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে এ ঋণমান নির্ধারণ করা হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
