ইস্টার্ন কেবলস, ম্যারিকোর লভ্যাংশ ব্যাংকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন কেবলস এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই লভ্যাংশ পাঠানো হয়েছে।
৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ন কেবলস বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অন্যদিকে ৩১ মার্চ ২০১৬ সমাপ্ত হিসাব বছরে ম্যারিকোর পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে, যার পুরোটাই নগদ।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত নয় মাসের আর্থিক মুনাফার ভিত্তিতে এ লভ্যাংশ দেওয়া হয়েছে।
