সিআরআইএসএলের হিসাবে বিআইএফসি পেল ঋণমান ‘এ’
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড দীর্ঘ মেয়াদে ‘এ’ ঋণমান অর্জন করেছে।
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটির এই রেটিং দিয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
স্বল্প মেয়াদে বিআইএফসির ঋণমান ধরা হয়েছে ‘এসটি-৩’।
২০১৪ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে ঋণমান ধরা হয়েছে বলে ডিএসই জানিয়েছে।
