বাংলাদেশ ল্যাম্পসের বোর্ড সভা ৮ মার্চ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার দিন ঠিক হয়েছে।
আগামী ৮ মার্চ বিকাল ৩টায় পরিচালনা পর্ষদ বসবে বলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
বৈঠকে কোম্পানির ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে; কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণাও আসতে পারে ।
এই কোম্পানি ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
