সূচক কমলেও পুঁজিবাজারে লেনদেন বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫১২ পয়েন্টে নামে।
লেনদেন আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪২৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
তবে লেনদেন আগের দিনের চেয়ে ৭৭ শতাংশ বেড়ে ৫১ কোটি ৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
সিএসইতে এদিন লেনদেনে থাকা ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টির।
