২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশ ব্যাংক হিসাবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ তাদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 10:58 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৯ শতাংশ নগদ লভ্যাংশ আগেই ঘোষণা করেছে।

হিসাব বছর শেষে এই কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮ টাকা ২৮ পয়সায়।