৫০০ কোটি টাকার বন্ড ছাড়ছে ব্যাংক এশিয়া
মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকা মূল্যের অ-রূপান্তরযোগ্য সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।
ব্যাসেল-৩ অনুযায়ী মূলধন শর্ত (টায়ার-২) পূরণে এই বন্ড ইস্যু করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু কার্যকর হবে।
এই বন্ডের মেয়াদ হবে সাত বছর ও সুদ হার হবে ‘ফ্লোটিং রেট’।
