২৫ শতাংশ লভ্যাংশ দেবে ওয়ান ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নাম প্রকাশ না করার শর্তে কোম্পানির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
ঘোষিত লভ্যাংশের মধ্যে অর্ধেক নগদ এবং বাকি অর্ধেক বোনাস হিসেবে দেওয়া হবে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৩১ মার্চ। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।
