ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভা স্থগিত
আর্থিক প্রতিবেদনের অনুমোদন বাকি থাকায় ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের পূর্বনির্ধারিত সভা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় এ সভা হওয়ার কথা ছিল।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ডিএসই’র লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী পর্ষদ সভা হওয়ার কথা থাকলেও আর্থিক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হয়।
কোম্পানিটির এ অনুমোদন নেওয়া বাকি থাকায় পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। ওই বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
