শেয়ারহোল্ডারদের ৫৫০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে গ্লাক্সোস্মিথক্লাইন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সজেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
লভ্যাংশের এই অর্থ ‘পুরোটাই নগদ’ বলে বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ টাকা ৯৯ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১৬ টাকা ১৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ।
